করোনা সংক্রমণের জেরে জারি লক ডাউনের ফলে অসহায় মানুষ। একদিকে বন্ধ দোকান পাঠ ঘরবন্দি মানুষ অন্যদিকে পেটের জ্বালায় দিন কাটছিল সমাজের এক শ্রেণির মানুষের। সমাজের সেই সকল দুঃস্থ অসহায় মানুষদের কথা ভেবেই কমিউনিটি কিচেনের ব্যবস্থা করে সিপিআই (এম) কোচবিহার শহর এড়িয়া কমিটি।
সিপিআই (এম) কোচবিহার শহর এড়িয়া কমিটির উদ্যোগে আজ তৃতীয় দিনের কমিউনিটি কিচেন। যথারীতি এড়িয়া অফিস থেকে আড়াইশোর উপর দুঃস্থ মানুষদের খাবার দেওয়া হয়েছে। অপরদিকে দেড় শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয় কোচবিহার যৌনপল্লীতে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মহানন্দ সাহা, কোচবিহার শহর কমিটির সম্পাদক কমরেড সাধন দেব ও অন্যান্য নেতৃবৃন্দ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us