Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যোগদান করেনি-সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের ৩৫ নং শক্তিপ্রমুখ


জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের মধ্য সাপ্টিবাড়ীর ১৬/২০৭ নং বুথের মধ্যবাড়ি এলাকার মোট ৪০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন  এমনটাই বক্তব্য ছিল সংগঠনের। 

এই বক্তব্য সামনে আসতেই নড়েচড়ে বসেন এলাকার বিজেপি নেতৃত্ত্ব। ভারতীয় জনতা পার্টির ময়নাগুড়ি দক্ষিণ মন্ডলের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের ৩৫ নং শক্তিপ্রমুখ পরিমল বর্মন জানান- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার অপপ্রচার চালাচ্ছে তৃণমূলরা। যারা তৃণমূলে যোগদিয়েছেন তারা কেউ বিজেপির সমর্থক কোনদিনই ছিলেন না।  

অপরদিকে এদিন  সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের যুব সভাপতি বাপি আলম বলেন, আমাদের কাছে আবেদন পাঠিয়েছেন মধ্য সাপ্টিবাড়ীর ১৬/২০৭ নং বুথের মধ্যবাড়ি এলাকার ৪০ টি বিজেপি, সিপিএম, কংগ্রেস সমর্থক পরিবার। তারপরই আমরা তাদের নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে একটি সভার আয়োজন করি এবং সভার শেষে তাদের  হাতে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির ঝান্ডা তুলে দিই । 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code