Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রকাশ হল আলিয়ার সড়ক ২ ছবির পোস্টার, বয়কটের ডাক নেটিজেনদের


সুশান্তের মৃত্যুর পর একে একে অনেক তারকাকেই বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। অভিযোগ উঠেছিল স্বজনপোষণের। সেই তালিকায় ছিল সড়ক ২ এর অভিনেত্রী আলিয়া ভট্ট এর নামও। 

পরিচালক হিসেবে প্রত্যাবর্তনের পর মহেশ ভট্টের প্রথম ছবি সড়ক ২। এই সিনেমায় নায়িকা তাঁর মেয়েই আলিয়া। বড় মেয়ে পূজা ভট্টও এই ছবিতে রয়েছেন। গতকাল সন্ধায় সড়ক ২-র পোস্টার প্রকাশ হয়েছে আর সঙ্গে সঙ্গে ডাক পড়েছে বয়কটের। মহেশ টুইটারে প্রকাশ করেন সড়ক ২-র পোস্টার। তাতে লেখেন, যখন আপনি অন্তে আসেন, তখন জানতে পারেন, কোনও অন্ত নেই। সড়ক ২-র নায়ক আদিত্য রায় কপূর, বলিউডের আর এক স্টার কিড। ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করলে ট্রোলিংয়ের মুখে পড়তে হয় তাঁকেও। এদিকে ট্রোল ঠেকাতে নিজের কমেন্ট সেকশন বন্ধ করেছে আলিয়া। কিন্তু তাতেও গলেনি বরফ। ২০ বছর পর মহেশ পরিচালনায় ফিরছেন।তবে বড় পর্দায় নয়, ডিজনি+ হটস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code