সুরশ্রী রায় চৌধুরীঃ
কোলাঘাট ব্লকে একমাত্র গোপীনাথবাবুই করোনা আক্রান্ত রোগীদের অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে ভর্তি করাতে যেতেন৷ শনিবার রাতে কোলাঘাট ব্লকে তিনজন করোনা পজিটিভ ধরা পড়ে৷ এরপর রবিবার সকালে কোলাঘাট ব্লকের গোপালনগর থেকে দুই করোনা আক্রান্ত রোগীকে পাঁশকুড়া হাসপাতালে নিয়ে যাচ্ছিল রবীন্দ্র মণ্ডল (রাজু)।
সেই সময় ৬ নং জাতীয় সড়কে কোলিশ্বরের কাছে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের।
স্থানীয়রাই খবর দেয় পাঁশকুড়া হাসপাতালে৷ ঘটনাস্থলে যান পাঁশকুড়া করোনা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা৷ তাঁরাই দুই করোনা আক্রান্ত রোগীকে গুরুতর আহত অবস্থায় পাঁশকুড়া করোনা হাসপাসাতে নিয়ে যান৷ ততক্ষণে আরও একজনের মৃত্যু হয়৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
Connect With Us