Latest News

6/recent/ticker-posts

Ad Code

নজরুল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিশুদের দুধ ও বিস্কুট বিতরণ

নজরুল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিশুদের দুধ ও বিস্কুট বিতরণ


মধুসূদন রায়, ময়নাগুড়িঃ গড়তলী জল্পেশ নজরুল বদ‍্যাপীঠ ও পঞ্চানন বর্মা স্মারক  সমিতির পক্ষ থেকে  ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের জল্পেশ এলাকার ছোট শিশুদের দুধ ও বিস্কুট বিতরণ করা হয় । জানা যায় গত দুই দিনে প্রায় একশত শিশুকে দুধ এবং বিস্কুট দেওয়া হয়।

আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নজরুল ওয়েলফেয়ার সোসাইটির  সম্পাদক রাম মোহন রায়, গড়তলী জল্পেশ নজরুল বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল রায়,শৈলেন   রায়,ভানুজা হরকার সহ অন্যান্যরা।

নজরুল ওয়েলফেয়ার সোসাইটির  সম্পাদক রাম মোহন রায় বলেন, জল্পেশ ও জল্পেশের পাশ্ববর্তী এলাকায় দুধ ও বিস্কুট বিতরণ করা হয়। এবং তিনি আরও বলেন, আগে চাল ও অন্যান্য সামগ্রী বিলি করেছি । এবং আজকে গরীব দুস্থ সহ সব ধরনের বাচ্চাদের দুধ এবং বিস্কুট বিতরণ করা হয়।

গড়তলী জল্পেশ নজরুল বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল রায় বলেন, লক ডাউনে বড়োদের কথা ভাবলেও ছোট্ট শিশুদের কথা খুবই কম ভাবা হচ্ছে। তাই আমাদের এই ছোট্ট প্রয়াস। আজকে জল্পেশ এলাকা সহ জল্পেশের সংলগ্ন বিভিন্ন গ্রামে গিয়ে ছোট শিশুদের দুধ এবং বিস্কুট দেওয়া হয়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code