করোনা মোকাবিলায় সারা দেশে চলছে লক ডাউন। কার্যত কাজ কর্ম বন্ধ রেখে ঘরে ঘরে মানুষ। এমন পরিস্থিতিতে সমাজের বেশ কিছু পরিবার দৈনন্দিন খাদ্য জোটাতেও ব্যর্থ। পেটের টানে কাজও করতে পারছে না। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বহু সংগঠন।
এদিন, কুচলিবাড়ি ফিনিক্স ফাউন্ডেশনে পক্ষ থেকে 40 টা পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হল। ফাউন্ডেশনের তরফে প্রতিটি পরিবারকে চাল, ডাল, সয়াবিন দেওয়ার পাশাপাশি সাবানও প্রদান করা হয়। এই সামগ্রী পেয়ে যেমন খুশি পরিবারগুলি তেমন খুশি ফাউন্ডেশনের সকলে।
এলাকার বিশিষ্ট মহল ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us