আজ ৮ই মে (২৫শে বৈশাখ) বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে Covid-19 এর মহামারীর মধ্যেও লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে দিনহাটা SFI-DYFI এর উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে রক্ত দান শিবির দিনহাটা ব্লাড ব্যাঙ্কে অনুষ্ঠিত হলো। সার্বিকভাবে সহযোগিতা করে দিনহাটা ব্লাড ব্যাঙ্ক।
২ জন ছাত্রীসহ মোট ২৫ জন এদিন রক্তদান করেন।
দিনহাটা SFI-DYFI জানিয়েছে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমাদের অঙ্গীকার দিনহাটা মহকুমা হাসপাতালে মোট ২৭ জন থ্যালাসেমিয়া রোগী আছে, সেই ২৭ জন থ্যালাসেমিয়া রোগীদের সারা বছর আমরা রক্ত দিতে বদ্ধ পরিকর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us