Latest News

6/recent/ticker-posts

Ad Code

মন্ত্রী বলে কোয়ারান্টিনে ছাড়! বিমান থেকে নেমেই সোজা বাড়ি গেলেন কেন্দ্রীয় মন্ত্রী


সোমবার থেকে ঘরোয়া বিমান শুরু হয়। কর্নাটকে ক্ষমতাসীন বিজেপি সরকার বিমান সফরের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করেছে, সেই অনুসারে কোভিড-১৯ এর দাপট খুব বেশি, এমন ৬টি রাজ্য, মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ থেকে আসা যাত্রীদের প্রথম সাতদিন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে, পরে আরও সাতদিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে। কিন্তু সেই নিয়মাবলীকে বুড়ো আঙ্গুল দেখালেন বলেই অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। 

দিল্লি থেকে বিমানে বেঙ্গালুরু নেমে নিয়মবিধি অনুসারে কোয়ারান্টিনে যাওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সদানন্দ গৌড়া তা না মেনে সোজা বিমানবন্দর থেকে গাড়িতে উঠে বাড়ি রওনা হন বলে অভিযোগ। তাঁকে নিয়মবিধি থেকে ছাড় দেওয়া হয়েছে বলেই দাবি করে বিরোধীরা।

এমনকী স্বয়ং গৌড়া দাবি করেন, সরকারি গাইডলাইন আমজনতার ক্ষেত্রে প্রযোজ্য হলেও বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, ‘দায়িত্বপূর্ণ পদে’ আসীন নির্দিষ্ট কিছু লোকজন তা থেকে অব্যাহতি পান। 

এএনআইয়ের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মন্ত্রী, ওষুধ সংক্রান্ত মন্ত্রকের ভার হাতে। ওষুধপত্র ও অন্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ঠিক না থাকলে ডাক্তাররা রোগীর কী সেবা করবেন? সেটা কি সরকারের ব্যর্থতা হবে না? দেশের প্রতিটি প্রান্তে ওষুধ সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব আমার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code