Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক যুবকের মৃতদেহ উদ্ধার


রাহুল আলম, ময়নাগুড়ি: বৃহস্পতিবার ময়নাগুড়ি দোমহনি এলাকায় তিস্তা নদীর তীরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম বাপন রায়। তাঁর বাড়ি মৌলানি এলাকায়। 

যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি দোমহনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। 

মৃত ব্যক্তির পরিবার জানিয়েছেন, গত পরশু দিন থেকে নিখোঁজ ছিল বাপন।  বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি পুলিশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code