Latest News

6/recent/ticker-posts

Ad Code

Satyajit Ray: মহারাজা তোমারে সেলাম

মহারাজা তোমারে সেলাম



মহারাজা তোমারে সেলাম
লগ্নজিতা দাশগুপ্ত 

আজকের তারাও "রে"ডে পালন করবে যারা নিজের সন্তানকে এভেন্জার্স দেখতে নিয়ে যায় কিন্তু একটা "হীরক রাজার দেশে"র দেখায় না l কারণ বাংলা সিনেমা দেখলে নাকি অর্থহীন ইমোশনাল হয়ে পরবে সন্তানরা l

আমরা ছোটবেলায় "আইরন ম্যান" টয় হয়তো জন্মদিনের উপহার পায়নি তবে আজও "গোপী বাঘা কাছে আয় কাছে আয়" শুনলো হুট্ করে ঘুড়ে হলেও দেখি l

নিজের দিদির সাথে মারপিট করে বিছানায় মুখ গুঁজে ভয় কাঁদেনি এমন ছোট্ট অপু কিংবা বোনের দেখা মিলবে না এ আবার হয় নাকি...যদি তাঁরও দুগ্গা দিদি জ্বরে পরে হারিয়ে যায়...তবে রেলগাড়ি দেখতে যাবে কার সাথে...আজও কাশফুল-রেলগাড়ি দেখলে দূর্গাপুজোর আগে অপু-দূর্গা যে বড্ডো মনে আসে l


ওহে বাঙালি ছেলেকে হ্যারি পটার কিনে দেওয়ার আগে দু চারটে "প্রফেসর শঙ্কু" কিংবা "ফেলুদা" পড়িয়ে নিও হয়তো তারপর ছেলে হ্যারি পটার পড়ার আগেই বাকি দুজনকে কাঁটাছেঁড়া করে একাকার করে ফেলবে l

রেলগাড়ি চলতে চলতে সেটা যখন নিশ্চিন্দিপুর ছাড়িয়ে অপুর যৌবনে এসে পৌঁছালো "অপরাজিত" "অপুর সংসার" হলো "অরণ্যের দিন-রাত্রির" মধ্যেই l

কত একাকী নারীকে "চারুলতা" হওয়ার পথ থেকে বাঁচিয়েছে তাঁর ইয়ত্তা নেই l কারণ স্ত্রীদের কেউ যে একাকিত্বতা ঘিরে ধরে তা তিনি বুঝিয়ে ছিলেন l

"সোনার কেল্লা" আজও মনে রেখেছে এই বাঙালিবাবুকে l কারণ বহু দশক পরে বিনা প্রমোশন এমন কি বিশেষ বিশেষ নিনজা টেকনিক বের না করেও হলের সামনে "আইরনম্যান"-"সুপার ম্যান" না সাজিয়েও আজও হাসতে হাসতে খেলতে খেলতে "সোনার কেল্লা" নিজ গৌরব এ বাঙালির হৃদয় এ বিরাজমান l

এখনও বাঙালি বিপদে পড়লেই "বাঘ মামা তুমি এ ঘরে সে কথা কে জানতো" বলে ভয় কাঁটানো চেষ্টা করেন l

"জোয়ান জোয়ান" বলে আওয়াজ করেনি এমন "চল্লিশ এর বাঙালি যুবক" খুঁজে পাওয়া খুবই মুশকিল l

এমনিতেও আমি সব ব্যাপারে রাজনীতি খুঁজে বেড়াই l
তাই মোবাইল এর রিংটোন ছিলো
"কতই রঙ্গ দেখবো দুনিয়ায়" l

অবশ্য বাঙালিকে দেখলে আমার ওপরের লাইনটাই মাথায় আসে কারণ সারাবছর এরা হলিউড-ওয়েবসিরিজ নানান জিনিসে বুঁদ হয়ে থাকে,অবশ্যই তাঁদের পছন্দ তাঁদের টাকা l তাঁদের সময় কিন্তু বাঙালির সিনেমার রুচি নিয়ে এরাই তামাশা করে আজকে হঠাৎ এদের "মানিক" জোর মানে "গুপী-বাঘা"র স্মরণ পরে যায় l

শতবর্ষে সত্যজিৎকে শ্রদ্ধার্ঘ্য দিতে চান?দয়া করে নিজের সন্তানকে একবার হলেও "ভূতের রাজা"র সাথে দেখা করান l তবেই আর আলাদা করে বলতে হবে না "মহারাজা তোমারে সেলাম"...
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code