করোনার জেরে স্কুল কলেজ বন্ধ থাকায় পড়ুয়াদের শিক্ষা বা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত অনেকেই। স্কুলের বোর্ড পরীক্ষা বা অন্যান্য শ্রেণীর ব্যাপারে কিছু ঘোষণা করলেও স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কারণ এই পর্যায়ের ওপর শিক্ষার্থীদের পরবর্তী উচ্চশিক্ষা বা চাকরিজীবন অনেকটাই নির্ভরশীল। সেদিক বিবেচনা করেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা না পিছিয়ে অনলাইনেই নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
শুক্রবার এক বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই অনলাইন পরীক্ষার ব্যাপারে। তাঁদের যুক্তি পরীক্ষা পিছিয়ে দিলে ফলপ্রকাশে দেরী হবে, যার ফলে তাদের পরবর্তী শিক্ষা বা চাকরিতে যোগ দিতে সমস্যার সৃষ্টি করবে।
এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজেশন ইত্যাদি বিষয় মাথায় রেখেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us