আপনার চোখ দুটো খুব সুন্দর - রহস্য আর সন্দেহের মায়াজাল "ব্ল্যাক" এর ট্রেলার।
আপনার চোখ টা খুব সুন্দর - হ্যাঁ, ডাইলগ টা ঠিক এমন ছিল। সাথে একটা রহস্যের গন্ধ। আর সন্দেহের দৃষ্টি।
হ্যাঁ, পরিচালক শুভম দত্তের নতুন ছবি "ব্ল্যাক" এর কথা বলছি আমরা। মুক্তিতে এক সারা ফেলে দিয়েছে বাংলা ছবি "ব্ল্যাক" এর অফিসিয়াল ট্রেলার। অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় কে পুরোপুরি ভিন্ন রুপে দেখা গিয়েছে ট্রেলারে। বলা যায় অন্ধ হলেও দৃষ্টি কিন্তু রহস্যময়। সাথে মন কেরেছে অভিনেত্রী রায়তি ভট্টাচার্য এর অভিনয়। দর্শকদের মনে বেশ দাগ কেটেছে ছবির ট্রেলার। বলাইবাহুল্য পরিচালক শুভম দত্তের প্রতি বাংলা ছবির দর্শকদের প্রত্যাশা আরো বেড়েই গেল। এসডিপি ভেঞ্চারের ব্যানারে মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রযোজনা করেছেন প্রযোজক শুভাশিষ দত্ত। ছবিতে আর্ট ডিরেক্টর হিসাবে কাজ করেছেন কৌশিক বর্মন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us