করোনা আবহে আবারও সাফল্য জলপাইগুড়ি পুলিশের। করোনা আবহে সারা দেশে চলছে লক ডাউন। এমন পরিস্থিতিতে সব্জির গাড়িতে লুকিয়ে লুকিয়ে বহন করা হচ্ছে নেশাজাত দ্রব্য।
মঙ্গলবার, গোপন সূত্রে খবর পেয়ে গোশালা মোড়ে একটি ছোট ট্রাককে আটক করে কোতয়ালী থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০০ কেজি গাঁজা। এই ট্রাকে মিষ্টি কুমড়োর আড়ালে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ১০টি গাঁজার প্যাকেট। ১০টি প্যাকেটে মোট ১০০ কেজি গাঁজা ছিল। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে জানা গেছে, কোচবিহারের মাথাভাঙ্গা থেকে এই ট্রাকটি জলপাইগুড়িতে এসেছিল।
উল্লেখ্য, গত তিনদিন ধরে টানা নেশাজাত দ্রব্য উদ্ধারে সাফল্য লাভ করলো জলপাইগুড়ি পুলিশ। প্রথম দিন ৭৯ কেজি, দ্বিতীয় দিন ১২২ কেজি ও তৃতীয় দিন অর্থাৎ, এদিন ১০০ কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us