করোনা সংক্রমণে জেরবার দেশ। দিন দিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। লক ডাউন পরিস্থিতিতে সকলেই ঘরে ঘরে থাকলেও বাইরে রয়েছে পুলিশ। সেই পুলিশ আবার গলা দিচ্ছেন গানে। আর সাথে সাথে লক ডাউনে ঘরে থাকা মানুষেরা ব্যালকনি থেকে সুর মিলিয়েছেন এমন চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার সেই একই পথ অনুসরণ করল কলকাতা পুলিশ।
বুধবার এন্টালি এলাকায় থানা লাগোয়া একটি বহুতল আবাসনের সামনে কলকাতা পুলিশকে ‘উই শ্যাল ওভারকাম’ গাইতে দেখা গেল । এন্টালি থানার ওসি দেবাশিস দত্তর নেতৃত্বে মানুষকে বিপদের দিনে একটু অন্য রকম স্বাদ এনে দিতে দেখা গেল। রীতিমতো মাইক হাতে এক সাব-ইনস্পেক্টরকে গাইতে তো দেখা গেল গান। সাথে সাথে ঘরবন্দি মানুষও ব্যালকনি থেকে মেলালো সুর। দেখে নিন সেই ভিডিও-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
Connect With Us