করোনা (কোভিড ১৯) ঠেকাতে গোটা দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিয়মেই চলেছে দেশের মানুষ জন। এই আপত্কালীন পরিস্থিতিতে ওষুধ ও প্রয়োজনীয় জিনিস আনয়নে বৃদ্ধ-বৃদ্ধা, শারীরিক ভাবে অক্ষম মানুষ দের সহায়তায় ইউনিক ফাউন্ডেশন টিম পরিষেবা দিতে বদ্ধপরিকর।
রতন শর্মা কর্মসূত্রে বাইরে থাকেন, তার বাবা-মা বাড়িতে থাকে। তার বাবা একজন হার্টের রুগি, রতন শর্মার মা মা বেলাকোবা থেকে ইউনিক ফাউন্ডেশন টিম কে জানান যে তাঁর স্বামী ওষুধের অভাবে মৃতপ্রায় । এই খবর পাওয়া মাত্রই ইউনিক ফাউন্ডেশন টিম ওষুধ কিনে পাঠিয়ে দেয় বৃদ্ধার বাড়িতে। ইউনিক স্বেচ্ছাসেবী সংগঠনের এটি একটি অনন্য মানবিকতার পরিচয়।
আগামিতেও কেউ এই ধরনের সমস্যায় পড়লে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে বলে জানায় ইউনিক ফাউন্ডেশন টিম। কেউ সমস্যায় পড়লে যোগাযোগ করুন 9064111943 এই নাম্বারে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us