Latest News

6/recent/ticker-posts

Ad Code

বর্তমান পরিস্থিতিতে উস্থির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একাধিক পদক্ষেপ গ্রহনের আবেদন


উস্থি ইউনাইটেড কোচবিহার জেলা প্রাইমারি অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একাধিক দাবি নিয়ে একটি মেইল পাঠানো হয়েছে। অক্লান্ত ভাবে মুখ্যমন্ত্রী বর্তমান যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন তার ভূয়ষী প্রশংসা করা হয় সাথে সাথে শিক্ষকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন।  

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে - উত্তরবঙ্গের প্রতিটি জেলার সাথে কোচবিহার জেলার উন্নতি ও করোনা পরিস্থিতির জেরে একাধিক পদক্ষেপ নেওয়ার প্রস্তাব পেশ করেছে উস্থি ইউনাইটেড কোচবিহার জেলা প্রাইমারি অ্যাসোসিয়েশন। 


প্রস্তাব গুলি হল- 
১। উত্তরবঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে এক কালোবাজারি চলছে, সে বিষয়ে হস্তক্ষেপ করা। 
২। সব চাইতে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে উত্তরবঙ্গের ইন্ডোর স্টেডিয়াম গুলিকে  Corona Isolation center হিসাবে গড়ে তোলা। 
৩। এমারজেন্সি সার্ভিসের সাথে যুক্ত কর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, পিপিই কিট এর অতি দ্রুত ব্যবস্থা করা। 
৪। সমস্ত স্বাস্থ্যকর্মীদের করোনা মোকাবিলার পোশাক বিলি করা। 
৫। সমস্ত পৌরসভা বা অঞ্চল থেকে শহরাঞ্চলে ও গ্রামে স্যানিটাইজার ও মাস্ক বিলির উদ্যোগ গ্রহন করা। 
৬। ঔষধের সংকট প্রবল আকার ধারন করেছে এবং রক্ত সংকট দেখা দিয়েছে, ব্লাড ব্যাঙ্ক গুলো প্রায় ফাঁকা। এই সমস্যা গুলো জরুরী ভিত্তিতে সমাধান করা। 
৭। সব জেলার সাথে আমাদের জেলাতে এখনও দমকল দিয়ে রাস্তা- বাজার স্যানিটাইজার করা শুরু হয়নি, দ্রুততার সাথে স্যানিটাইজার করার ব্যবস্থা করা হোক। 
৮। রেশন দোকান গুলিতে নজরদারি বাড়ানো। 
৯। কোচবিহার তথা উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভেন্টিলেটর এর ব্যবস্থা করা।



আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code