Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যে করোনা চিকিৎসায় উদ্বিগ্ন কেন্দ্রীয় দলের চিঠি মুখ্যসচিবকে


করোনা ভাইরাসের চিকিৎসায় রাজ্যের পরিকাঠামো খতিয়ে দেখতেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার দিনভর কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালেন ওই পর্যবেক্ষক দলের সদস্যরা। রাজ্যের করোনা হটস্পট জেলা হাওড়ার হাসপাতালগুলোর পরিকাঠামোও খতিয়ে দেখেন তাঁরা। জানা গেছে, এলাকাগুলোতে ঘুরে দেখে মোটেও সন্তুষ্ট নয় কেন্দ্রীয় দল। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে একটি চিঠিও দিয়েছেন তাঁরা।

রাজ্যে আরও দ্রুত গতিতে করোনা টেস্ট কেন করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি। 8 মার্চের আগে যারা বিদেশ থেকে কলকাতায় এসেছেন কেন তাঁদের সবার করোনা টেস্ট এতদিনেও হল না তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। কীভাবে ঠিক কী গতিতে রাজ্যে করোনা টেস্ট করা হচ্ছে তার বিস্তারিত বিবরণ জানতে চান তাঁরা।

পশ্চিমবঙ্গে অন্য রোগের ক্ষেত্রে মৃত্যুর কারণ খতিয়ে দেখতেও কি অডিট কমিটি আছে? বাংলায় কেন এত কম করোনা পরীক্ষা? রিপিট টেস্ট ও ফার্স্ট টেস্টের সংখ্যা কত? এরকম এক গুচ্ছ প্রশ্ন তুলে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code