নিজের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চালকের
SER-23, বাঁকুড়া , ১৯ এপ্রিল : প্রতিদিনের মতো গতকালও ডাম্পার চালিয়ে সংসারের হাল টানতে বেরিয়ে পড়েছিলেন মেজিয়ার পলাশী গ্রামের বাসিন্দা দীপেন খাঁ। ডাম্পার চালিয়েই তিনি সংসারের ব্যয়ভার বহন করতেন, পরিবারের সদস্যদের মুখে তুলে দিতেন অন্ন। বেশ আনন্দেই কাটত দিনগুলি। কিন্তু আজ তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছতেই এক লহমায় সেই আনন্দ যেন বিষাদে পরিণত হল। রবিবার রাতে দীপেন খাঁ নিজের ডাম্পার নিয়ে ডি.ভি.সি এর লটিয়াবনী ছাঁই ড্যাম্পে এসেছিলেন ছাই লোড করতে। এবং সেখানেই ডাম্পারটি মেরামত করতে গিয়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।
ঘটনাটি ঘটে প্রায় রাত ১২টা ১৫মিনিট নাগাদ। ঘটনাস্থলে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ এসে পৌঁছালে, মৃতদেহ আগলে রেখে নিজেদের বীমা সুরক্ষার দাবী নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে অনান্য গাড়ির চালকেরা। শেষপর্যন্ত চালকেরা বিক্ষোভ তুলে নিলে, পুলিশের তরফে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া সন্ম্মীলনি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, মেজিয়ার পলাশীর বাসিন্দা দীপেন খাঁ মালিকের ডাম্পার নিয়ে ডি.ভি.সি ছাঁই ড্যাম্পে এসেছিলেন ছাঁই লোড করতে। তখন তিনি গাড়ির যান্ত্রিক ত্রুটি বুঝতে পেরে, তা মেরামতের জন্য গাড়ির নীচে প্রবেশ করেন, এবং আচমকাই এগিয়ে যায় ডাম্পারটি। পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দীপেন খাঁ নামে ঐ চালক। দীপেন খাঁ এর মৃত্যুতে পলাশী গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us