Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারি নির্দেশিকা মেনে পুনরায় ক্ষুদ্র ঋণ পরিষেবা শুরু করলো বন্ধন ব‍্যাঙ্ক


আজ রাজগঞ্জ থানার বেলাকোবা বন্ধন ব‍্যাঙ্কে দেখা গেল অন্য চিত্র। একদিকে করোনার জেরে যখন গোটা দেশ জুড়ে চলছে  লক ডাউন অন্য দিকে  লক ডাউনের জেরে বাড়ি থেকে বেরোতে পারছেন না সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন গ্রাহকদের সুবিধা দিয়ে চলেছেন বন্ধন ব‍্যাঙ্কের কর্মিরা। 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

বেলাকোবা বন্ধন ব‍্যাঙ্ক সূত্রে জানা যায়, সরকারি নির্দেশিকা মেনে পুনরায় ক্ষুদ্র ঋণ পরিষেবা শুরু করা হয়েছে ।  ব‍্যাঙ্কে আসা মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হচ্ছে গত সোমবার থেকে।  ব‍্যাঙ্কে আসা সকল গ্রাহককে হ‍্যান্ড স‍্যনিটাইজ করা হয়। পাশাপাশি কেউ যদি মাস্ক না পরেই টাকা তুলতে ব‍্যাঙ্কে আসে তাকে কোনও রকম ব‍্যাঙ্কিং পরিষেবা দেওয়া হচ্ছেনা । 

বেলাকোবা বন্ধন ব‍্যাঙ্ক ম‍্যানেজার জটাশান্তি মিত্র  বলেন, গ্রাহকদের উইড্রল এবং ডিপোজিট এর পাশাপাশি গত ২৭/০৪/২০২০ তারিখ সোমবার থেকে ক্ষুদ্র ঋণ পরিষেবা পুনরায় শুরু করা হয়েছে। এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ব‍্যাঙ্কের যাবতীয় কাজ চলছে। পাশাপাশি প্রত‍্যেক গ্রাহককে করোনা সম্পর্কে সচেতনতার বার্তা প্রদান করা হচ্ছে।

বিস্তারিত ভিডিওতে-

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code