Latest News

6/recent/ticker-posts

Ad Code

টিকিট বুকিং নিয়ে এয়ার ইন্ডিয়ার বড় ঘোষনা


করোনা পরিস্থিতির জেরে দেশজুড়ে চলছে লক ডাউন। এর জেরে বন্ধ রেল পরিষেবা ও বিমান পরিষেবা। দেশের অভ্যন্তরীণ বিমান পরিষেবার সাথে সাথে আন্তর্জাতিক বিমান পরিষেবাও বন্ধ। এদিন এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় অভ্যন্তরীণ বিমান পরিষেবা ৪ঠা মে ২০২০ ও আন্তর্জাতিক বিমান পরিষেবা ১লা জুন থেকে আরম্ভের বুকিং খোলা রয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আমরা বর্তমানে ৩রা মে ২০২০ অবধি সমস্ত অভ্যন্তরীণ বিমানের ভ্রমণ এবং ৩১শে মে ২০২০ পর্যন্ত ভ্রমণের জন্য সমস্ত আন্তর্জাতিক ফ্লাইটের বুকিং গ্রহণ বন্ধ করে দিয়েছি। ৪ই মে ২০২০ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বুকিং এবং ১লা জুন ২০২০ এর আন্তর্জাতিক ভ্রমণের জন্য উন্মুক্ত রয়েছে। পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং আমরা আপনাকে আপডেট রাখব।"


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code