করোনা বিপর্যয়ে দুস্থ মানুষদের পাশে দাড়াল তৃণমূল কংগ্রেস
SER-10, ময়নাগুড়ি, ৮ এপ্রিল : করোনা বিপর্যয়ে দুস্থ মানুষদের পাশে দাড়াল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস।
জানা যায়, মায়নাগুড়ি ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ রায় মহাশয়ের প্রচেষ্টায় চূড়াভান্ডার অঞ্চলের মধ্যশালবাড়ী ১৬/১৬৬ নং বুথের মোট ৭০টি গরীব পরিবারকে চাল, ডাল, সয়াবিন এবং সাবান বিতরণ করা হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে সকল গ্রামবাসিকে করোনা নামক মারন রোগের সচেতনতার বার্তা প্রদান করা হয়। এছাড়াও বিশেষ কারণ ছাড়া বাড়ির বাইরে যাতে কেউ ঘোরাফেরা না করে সে'বিষয়ে নজর রাখতে বলা হয় সকল গ্রামবাসিকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us