![]() |
| pic source: republic world |
করোনা আতঙ্কের জেরে পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্য স্কুল, কলেজ ছুটি রাখার ঘোষণা করেছেন। জমায়েত এড়ানোর নিধান দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। করোনা এখন আতঙ্কের মূল বিষয়বস্তু। করোনা মোকাবিলা এবার তাই পদক্ষেপ গ্রহ্ন করল হরিয়ানা সরকার।
স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ রাজ্যে সমস্ত মিছিল এবং ক্রীড়া ইভেন্টের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। সাংবাদিকদের তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেই কারণেই যে কোন রকমের মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি যে কোন রকমের ক্রীড়া ইভেন্টেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি আরও জানান, ১০০ টি হেলথ ক্যাম্প গঠন করা হবে। বিনামূল্যে ওষুধ মানুষের মধ্যে দেওয়া হবে বলেও জানান।
সাথে সাথে করোনা মোকাবিলায় যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করার চেষ্টায় হরিয়ানা সরকার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us