জোগান স্বাভাবিক রাখতে এবার সরকারি সংস্থাকে মাস্ক তৈরির নির্দেশ সরকারের। সরকারি দুই সংস্থা তন্তুজ ও বঙ্গশ্রীকে দেড় লাখ মাস্ক তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ ।
রাজ্য সরকারের অধীনস্ত বঙ্গশ্রীর তৈরির মাস্ক চলতি সপ্তাহেই এসে যাবে বলে জানিয়েছেন স্বপনবাবু। পাশাপাশি, তন্তুজের মাস্কও সামনের সপ্তাহের গোড়ায় এসে যাবে বলে তিনি আশা করছেন। প্রয়োজন অনুযায়ী, তন্তুজ আরও বেশি পরিমাণ মাস্কের জোগান দেবে বলে স্বপনবাবু জানান।
সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, স্বপনবাবু বুধবার জানান, বঙ্গশ্রীকে ৫০ হাজার ও তন্তুজকে ১ লাখ মাস্ক তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এদিনই তন্তুজের আধিকারিকদের সঙ্গে কথা বলে ১ লাখ মাস্ক তৈরির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। স্বপনবাবু বলেন, “করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাবধানতা প্রয়োজন। তার জন্য মাস্ক ব্যবহার করা উচিৎ। বাজারে জোগান কম রয়েছে। তার জন্য বঙ্গশ্রীকে আগেই ৫০ হাজার মাস্ক তৈরি করতে বলেছিলাম। তন্তুজওকে ১ লাখ মাস্ক তৈরির জন্য বলা হয়েছে।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us