Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা তরুণীর, নতুন দল গঠন


বিহারে বিধানসভা ভোটের আগে চমক দিলেন নীতীশ কুমার ঘনিষ্ঠ জেডিইউ নেতা বিনোদ চৌধুরীর মেয়ে পুষ্পম প্রিয়া চৌধুরী। লন্ডন নিবাসী পুষ্পম প্রিয়া চৌধুরী 'প্লুরালস' নামে দল জানিয়ে নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে। দলের বিজ্ঞাপনে লেখা,'বিহারকে ভালোবাসেন, রাজনীতিকে ঘৃণা করেন? চলে এসেছে প্লুরালস। বিহার ভালো কিছু প্রত্যাশা করে। ভালোটা সম্ভবও।'



পুষ্পম প্রিয়া চৌধুরী টুইট করেছেন,''বিহার শান্তি চায়। বিহার উড়তে চায়। বিহার পরিবর্তন চায়। বিহার উন্নতি আশা করে। উন্নতি সম্ভব। নোংরা রাজনীতিকে প্রত্যাখ্যান করুন। ২০২০ সালে বিহারকে দৌড় করাতে ও ওড়াতে যোগ দিন প্লুরালসে।''
পুষ্পমের বাবা বিনোদ চৌধুরী রাজনৈতিক দলের কোনও যোগ নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, ''প্রিয়া সাবালিকা। নিজেই সিদ্ধান্ত নিয়েছে। ওর সঙ্গে দলের কোনও যোগ নেই। শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করলে তাঁকে সমর্থন করবে না জেডিইউ।''
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code