Latest News

6/recent/ticker-posts

Ad Code

জন্ম ও মানুষ



জন্ম ও মানুষ
জসর আহমেদ ইউসুফ হক 

আর্যরা তখনও সংসার গোছাতে পারেনি,
আমরা একে অপরের ঠোঁট স্পর্শ করতাম।
নির্জ্ঞানলোকে পদচিহ্ন এঁকেছি বিশ্বাসের।
মানুষ খুন করেও একটা দেশ ভুলিয়ে রাখা যায়, 
আমরা একে অপরের পিঠ স্পর্শ করতাম।
আগুনে পুড়ছে পিঠ, বুক ও বিশ্বাসের পদচিহ্ন। 
জন্ম ছুঁয়ে খেলেছিলাম আদম-ইভ খেলা। 
আবার যদি ভুলে যেতে হয় পৃথিবী;
পাপ শরীর নয়, মানুষ হয়েই ফিরে যাব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code