![]() |
| pic source: fb page of cob police |
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সাড়ম্বরে সারা রাজ্যের বিভিন্ন এলাকায় স্কুল, ট্রাস্টের পক্ষ থেকে নারীদের সম্মান জ্ঞাপনে উদযাপিত হয়েছে নারী দিবস।
এদিন কোচবিহার জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকাতে উদযাপন হয় "আন্তর্জাতিক নারী দিবস"। নারী দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন মহিলা সমিতির শোভা যাত্রাও চোখে পড়ে। কোচবিহার পুলিশের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে নারীর অধিকার ও নারীদের সম্মান জানাল কোচবিহার পুলিশ। পাশাপাশি, মহিলা থানা আধিকারিকদের মিষ্টিমুখ করিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানায় কোচবিহার পুলিশ।
দিনহাটার তেরাপন্থ মহিলা মণ্ডল সমিতির শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন দিনহাটা পুলিশের আইসি সঞ্জয় দত্ত। এছাড়াও, দিনহাটা মহিলা থানার মহিলা পুলিশসহ বিশিষ্ট জনের একাংশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



Connect With Us