Latest News

6/recent/ticker-posts

Ad Code

অগোছালো

অগোছালো 
দেবাশীষ সরকার

হৃদয়ের কোনায় জমে থাকা ব্যথাগুলো বরফ হওয়ার আগে,
বাস্পচাপ ঠেলা দিতে থাকে ফুসফুসে।
লালা মেশা ভালোবাসা পৌছতে পারে না অন্ত্রে,
পচা গন্ধে ভরে ওঠে পাকস্থলী।


আগুনের ইতিহাস ফুরিয়ে যায় ক্রমাগত,
জ্বলে ওঠে গলা অরিষ্টে।


অন্ধকারের রাতে শীত এসে শুধু জাপটে ধরে,
স্বপ্নেরা গল্প শোনায় বাক্যবাগীস এর দলে।
ফেরত যাওয়া যায় না আর,
দেনাপাওনার হিসেবের ভারে।


প্লেটে রাখা শুকনো পাতা হাওয়ার ভারে খসে পড়ে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code