Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যুত্‍ পরিষেবা নিয়ে বড় ঘোষনা সরকারের



করোনা ভাইরাসে জেরে গোটা দেশে লকডাউন চলছে । এই পরিস্থিতিতে সরকারের তরফে বিদ্যুত্‍ সংস্থাগুলির জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে । এর জেরে দেশবাসী ২৪ ঘণ্টা বিদ্যুত্‍ পরিষেবার (electricity service) সুবিধা যেমন পাবেন তেমনই-

1. বিল দিতে দেরি হলে কোনও বাড়তি চার্জ নেওয়া হবে না গ্রাহকদের থেকে ।

2. সরকারের তরফে জানানো হয়েছে বিদ্যুত্‍ উপভোক্তরা আগামী তিন মাস পর্যন্ত বিল দিতে হয়তো পারবেন না । এর জেরে বিদ্যুত্‍ সংস্থাগুলির কাছে ক্যাশের কমতি দেখা দিতে পারে। এর জন্য বিদ্যুত্‍ সংস্থার জন্য আর্থিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করা হয়েছে ।

3.করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে ২১ দিনের লকডাউন । এর জেরে ব্যবসা ও অফিস প্রায় সমস্তই বন্ধ রাখা হয়েছে । স্বাভাাবিক ভাবেই সংস্থাগুলিকে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এর জন্য সরকারের তরফে গত তিন দিনে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে । বিনামূল্যে রেশন থেকে হোম লোন, গাড়ির লোন, ক্রেডিট কার্ড ও ইএমআই দেওয়ার সময়সীমা বাড়ানোর মতো একাধিক ছাড় ঘোষণা করা হয়েছে । CERC বিদ্যুত্‍ ডিস্ট্রিবিউশন সংস্থাদের উপর লেট চার্জ ও সরচার্জ নেবে না বলেই জানানো হয়েছে। সহজ ভাষায় ডিস্ট্রিবিউশন সংস্থা গ্রাহকদের থেকেও লেট চার্জ নিতে পারবে না ।

ইতিমধ্যে রাজ্য বিদ্যুৎ দপ্তর (wbsedcl) বর্তমান পরিস্থিতিতে যেমন ডিজিটাল মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার ব্যবস্থা করেছে তেমনি ২৪-৩১ মার্চের মধ্যে যারা বিল জমা দিতে পারবেন না, তাদের জন্য ৯  এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code