Vodafone Prepaid রিচার্জ Plan এ বড়সড় পরিবর্তন নিয়ে এল
গ্রাহকদের জন্য বাজারে নতুন প্ল্যান আনলো ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া লিমিটেড। এই সংস্থা নতুন একটি ৪৯৯ টাকার প্ল্যান এনেছে তাদের গ্রাহকের জন্য। এর পাশাপাশি তাদের জনপ্রিয় ৫৫৫ টাকার প্ল্যানটিতেও কিছু পরিবর্তন করেছে। নতুন ৪৯৯ টাকার প্ল্যানটিতে কোম্পানি প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ, ১০০ এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা দিচ্ছে ৭০ দিনের জন্য।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
তবে কিছু সার্কেলে এটি ৭০ দিনের বদলে ৬০ দিনের বৈধতার সাথে পাওয়া যাচ্ছে বলে দাবি সংস্থার। নতুন এই প্ল্যানটির সাথে সাথে ভোডাফোন তাদের জনপ্রিয় ৫৫৫ টাকার প্ল্যানটিতেও কিছু পরিবর্তন করেছে। মূল প্ল্যানটি একই থাকলেও নতুন ৫৫৫ টাকার প্ল্যানে এবার থেকে ৭০ দিনের বদলে ৭৭ দিনের বৈধতা দেওয়া হবে।
অর্থাৎ এবার থেকে ৫৫৫ টাকার রিচার্জে আপনি পাবেন, দিনে ১.৫ জিবি করে ডেটা, ১০০ টি এসএমএস সহ আনলিমিটেড কলিং এর সুবিধা, ৭৭ দিনের বৈধতার সাথে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us