Advertisement

বিনামূল্যে Unlimited কলিং-এর সুবিধা দিতে চলেছে Airtel

Advertisement


বিনামূল্যে Unlimited কলিং-এর সুবিধা দিতে চলেছে Airtel



বর্তমানে টিকে থাকা টেলি কমিউনিকেশন সংস্থা গুলি তাদের প্ল্যানগুলির পরিবর্তন করেই চলেছে। দিনে দিনে যেমন বহুমূল্য হয়েছে প্ল্যান, তেমনই সীমাবদ্ধতা এসেছে সুবিধা উপভোগের ক্ষেত্রেও। এর ফলে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। বিভ্রান্তি ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। তবে এরই মাঝে সুখবর নিয়ে এল এয়ারটেল।

এবার থেকে স্বল্পমূল্যে গ্রাহকদের আনলিমিটেড কলিং-এর সুবিধা মিলবে এয়ারটেলে। মাত্র ১৪৯ টাকা রিচার্জ করলেই এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ১৪৯ টাকায় গ্রাহকেরা উপভোগ করতে পারবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর সুবিধা। একইসঙ্গে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেটের সুবিধাও উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি, প্রতিদিন ৩০০ টি করে এসএমএস-ও পাঠাতে পারবেন। মাত্র ১৪৯ টাকায় এই সুবিধা উপভোগ করার সুযোগ করে দিচ্ছে এই সংস্থা, পুরো ২৮ দিনের বৈধতা সহ।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -


শুধু তাই নয়, গ্রাহকেরা হ্যালো টিউনের সুবিধা সহ একধিক গুরুত্বপূর্ণ বিষয় উপভোগ করতে পারবেন। এয়ারটেল এক্সট্রিম ৩৭০ টি চ্যানেল দেখার সুযোগ পাবেন গ্রাহক। এছাড়াও প্রায় ১০ হাজারের বেশি সিনেমা দেখার সুবিধা উপভোগ করতে পারবেন এয়ারটেলের গ্রাহকরা।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in