গতকাল এক সাংবাদিক বৈঠকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়েছেন স্মার্ট ঘড়ি পড়ে এবার পরীক্ষাকেন্দ্রে আসতে পারবেন না শিক্ষকরা। এর আগেই মোবাইল নিয়ে আসায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবার স্মার্ট ঘরিতেও নজর পর্ষদের।
পরীক্ষায় যাতে প্রশ্নপত্র লিক না হয় তাই এই সিদ্ধান্ত বলে জানিয়ছেন পর্ষদ। বিগত বছরের অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন- " কোন টিচিং-নন টিচিং স্টাফ মোবাইল নিয়ে ভেনুতে যেতে পারবেন না, এমনকি স্মার্ট ওয়াচও।"
শিক্ষকদের একাংশ বলছেন, সাধারণত শিক্ষকরা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন না, তার ওপর এমন নিষেধাজ্ঞা জারি করে সমাজের চোখে শিক্ষকদের হেয় প্রতিপন্ন করা হল। শিক্ষকদের যে সরকার অবিশ্বাস করে তা আবারও প্রমানিত বলে মনে করছেন শিক্ষকদের একাংশ ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us