সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশজুড়ে রাজনৈতিক ও অরাজনৈতিক মহল থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও বিরোধীতায় সরব হয়েছে। এর থেকে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ।
আজ স্টেট এডেড কলেজ টিচার্স (স্যাক্ট) এর পক্ষথেকে প্রায় পাঁচশোর বেশি অধ্যাপক-অধ্যাপিকা আওয়াজ তোলেন- "NRC-CAA নিপাত যাক।"
ফেব্রুয়ারি রবিবার 2020 সময় দুপুর 2 টায় বর্ধমান টাউন হল থেকে শান্তিপূর্ণ পদযাত্রা বের হয়।পূর্বাঞ্চলীয় শাখার চার জেলার অতিথি অধ্যাপকরা ( SACT) এতে অংশ নেন। মন্ত্রী স্বপন দেবনাথও এই মিছিলে অংশ নেন।
পূর্বাঞ্চলীয় শাখার সভাপতি আব্দুল হান্নান খান জানান- "আমরা বর্তমান রাজ্য সরকারের পাশে ছিলাম, বর্তমানে আছি আর ভবিষ্যতে থাকবো এই অঙ্গীকার করছি।"
বিস্তারিত ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ