মার্চ মাসে এক টানা ৬ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা!


মার্চ মাসে এক টানা ৬ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা! 

মার্চ মাসে বিপাকে পড়তে চলেছে সাধারণ মানুষ। বেতন কাঠামোয় বদলের দাবিতে ফের ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাংক কর্মীরা। 

আগামী ১১-১৩ মার্চ ধর্মঘট। অন্যদিকে ১০ মার্চ দোলের ছুটি। ১৪ই মার্চ দ্বিতীয় শনিবার ও ১৫ই মার্চ রবিবার । ফলে ৯ই মার্চ সোমবারের পর এক টানা ৬ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা। 

এছাড়া আগামী মাসে ৫টি রবিবার ও দ্বিতীয়-চতুর্থ শনিবার মিলিয়ে মোট ৭ দিন ছুটি রয়েছে। 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in