সাত সকালে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা!
রবীন মজুমদার , দক্ষিণ 24 পরগনা: ১১৭ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে লাল রঙের প্রাইভেট গাড়ি। ঘটনায় আহত চালক সহ প্রাইভেটকার আরোহী । গুরুতর আহত অবস্থায় তাদকে কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কুলপি থানার পার্বতীপুর এলাকার ঘটনা। আজ ভোর রাতে কাকদ্বীপ গামী একটি প্রাইভেটকার ১১৭ নম্বর জাতীয় সড়ক থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরিতে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। ছুটে আসেন লরির খালাসী সহ চালক । খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিশপ্ত গাড়িটিকে আটক করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান কুলপি থানার পুলিশের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us