![]() |
| pic source: firstpost |
জম্মু-কাশ্মীরে আফজাল গুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টু জি মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। ২০০১ সালে পার্লামেন্টে হামলার জন্য তাকে জেলবন্দি করা হয়। ২০১৩, ৯ ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়। ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পাশাপাশি সারা শ্রীনগর জুড়ে আরও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।
জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট আফজাল গুরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মঘট ঘোষণা করে। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর প্রতিষ্ঠাতা মকবুল ভাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি ফের ধর্মঘট ডাকা হয়েছে।
দিল্লির তিহার জেলে আফজাল গুরু এবং ভাটকে একসঙ্গে ফাঁসির কাঠে ঝোলানো হয়। জে কে এল এফ-র ডাকা ধর্মঘটের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর পুলিশ এফ আই আর করে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us