একলা চলতে হবে
সুস্মিতা ঘোষ
হাটতে হবে একলা পথ সঙ্গে অনেকে থাকবে,-
ভাঙা-গড়ার নিত্য হিসাব যখন হৃদয় গড়বে
দেখলে ধরো হেরেই গেলে আপন সবার কাছে
তবু দিনের শেষে সত্যি থেকো আয়না-তুমির কাচে।
রাত পৃথিবীর অন্ধকারে ,
সবাই তো বেশ চুপটি করে,
গানের মতোই নানান সুরে
শুনেছি...
বেশ রসিয়ে অন্যের দোষ কষতে গিয়ে রোজ
বড্ড আপন সাজে যারা তারাও নেয়না খোঁজ
অতি অপ্রয়োজনে ,
রাতের আধার যেমন করে ধীরে ধীরে মরে
আলোর উদগীরণে।
একলা তবে হাটতে শেখো একটু আধটু করে,
প্রথম প্রথম হয়তো লাগবে একা
প্রশ্নও উঠবে মনে ।
যত্ন করো হৃদয়টাকে নিবিড় সঙ্গোপনে,
জেনো, শেষ বলে কিছু নেই
শেষের হিসেব সাঙ্গ হলে নতুন চলা হবে
নতুন ভোরে নতুন মোড়ে একলা চলতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ