Latest News

6/recent/ticker-posts

Ad Code

যখনই পুরভোট হোক বিজেপি তৈরি: দিলীপ, অথচ পুরভোট পিছোতে কমিশনে যাচ্ছে বিজেপি


এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুরভোট করতে চায় রাজ‍্য। কিন্তু, বেঁকে বসেছে কেন্দ্র। এপ্রিলে ভোট নিয়ে আপত্তি জানিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে রাজ‍্য বিজেপি। যদিও, এর আগে দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসু সবার ছিল অন‍্য সুর। পুরভোট যখনই হোক বিজেপি তৈরি এমনটাই দাবি করেছিলেন দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বসু। গেরুয়া শিবির ভোট পিছোতে চাইছে। তাঁদের যুক্ত, মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার জেরে প্রচারে সমস‍্যা হবে। যেহেতু, মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো নিষিদ্ধ সেক্ষেত্রে প্রচারে সমস‍্যা হবে তাই ভোট পিছোনোর আবেদন করতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার বেলা দেড়টায় নির্বাচন কমিশনে ভোট পিছানোর আবেদন করতে যাচ্ছে বিজেপি। 

গতবছর থেকেই পুরভোট ঝুলে থাকায় বিজেপি দাবি করে আসছিল শাসক দল ভয় পেয়েছে। কিন্তু তাহলে ভোট পিছানোর আবদার কেন? কারণ মাইকে প্রচার করা যাবে না, এই যুক্তি তো খাটছে না। তৃণমূল কংগ্রেসও তো মাইকে প্রচার করতে পারবে না! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপির প্রস্তুতি নেই?
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code