Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিহারের এনআরসি হবে না-রেসোলিউশন পাস করিয়ে দিল নীতীশ কুমারের সরকার



বিহারের এনআরসি হবে না। পাটনা বিধানসভায়  এই মর্মে রেসোলিউশন পাস করিয়ে দিল নীতীশ কুমারের সরকার। 

তবে এনপিআর বা জনগণনা হবে, কিন্তু তা ২০১০-১১ –এর সময়কার নিয়ম মেনে। এদিনের অধিবেশনে বিরোধীদের সঙ্গে শাসকদের বিধায়কদের উত্তপ্ত বাক্য বিনিময় চলে। 

বিরোধীরা আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বেই শাসকদলের বিধায়কদের একহাত নেন। অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, এনপিআর-এর ফর্মে যে বিতর্কিত ধারাগুলি রয়েছে তা বাদ দেওয়ার জন্য সরকারকে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে। 

এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, “এনআরসি-র কোনও দরকার নেই, কেননা আমার মা কবে জন্মেছিলেন তা জানি না। তাই এই রাজ্যে এনআরসি বলবৎ হবে না। শুধুমাত্র এনপিআর হবে তবে ২০২০-১১ সালের নিয়ম মেনে।”

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


এসবশুনে তেজস্বী যাদব সাংবাদিকদের বলেন, “কেন্দ্রে এনপিআর চালুর জন্য নোটিস আনছে। আর রাজ্য বলছে এনপিআর হবে ২০১০-১১ সালের নিয়ম মেনে। আসলে কোন নিয়মটি এখানে অনুসরণ করা হবে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে তাদের। বাবা-মায়ের জন্ম তারিখ, আধার নম্বর, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর ও ভোটার আইডি নম্বর এবং মাতৃভাষা। নতুন এনপিআর ফর্মে এসব প্রশ্ন রাখা হয়েছে।” 

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code