কেন্দ্রের কাছে বিপুল বকেয়া অর্থের কারণে ভারতে ঝাঁপ বন্ধ করতে পারে মার্কিন স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সংস্থা Hughes নেটওয়ার্ক সিস্টেম। ভারতের ৭০ হাজারের বেশি স্থানে ব্যাংকে ব্রডব্যান্ড পরিষেবা দেয় Hughes। এই সংস্থা বন্ধ হয়ে গেলে দেশজুড়ে ব্যাংকিং ব্যাবস্থা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা।
দীর্ঘ দিনের বকেয়া 'অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ' (AGR) বাবদ কেন্দ্রকে ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য গত বছরের শেষের দিকে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর যার জেরে বিপাকে পড়েছে ভারতী এয়ারটেল, ভোডাফোনেরর মতো বৃহৎ সংস্থা ছাড়াও Hughes নেটওয়ার্ক সিস্টেম। AGR বাবদ এই মার্কিন স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সংস্থা থেকে কেন্দ্রের প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা।
Hughes-এর ভারতীয় শাখার প্রেসিডেন্ট পার্থ বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীকে তিনি জানিয়েছেন, কেন্দ্রকে বকেয়া ৬০০ কোটি মেটানোর মতো টাকা তাদের নেই। এই পরিস্থিতিতে AGR-এর মেটাতে গেলে Hughes দেউলিয়া পরিস্থিতির মুখোমুখি হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us