![]() |
| Src-zee24ghanta |
ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার পরীক্ষা! মেয়ের প্রেমিকের মুখে জোরপূর্বক বিষ ঢালল প্রেমিকার মা ও পরিবারের অন্য সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুরে শিলাখালি গ্রামে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক রতন মান্না।
অভিযোগ, মেয়ের ভালোবাসার পাত্রকে মেনে নিতে পারেনি পরিবার। আর সেই কারণেই এমন কাণ্ড!
এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানার পুলিস। অভিযোগ, আগে বাড়িতে এসে রতন ও তাঁর দাদাকে বেধড়ক মারধর করে প্রেমিকার বাড়ির লোকেরা। তাঁদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ারি দেয়। প্রেমিক রতন মান্না একথা অস্বীকার করেন। তিনি পাল্টা বলতে থাকেন, "আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের মেয়ে ছাড়া বাঁচতে পারব না।" অভিযোগ, প্রেমিক রতনের মুখে এমন কথা শোনার পরই তাঁর হাতে বিষের পাত্র তুলে দেয় প্রেমিকার বাড়ির লোকেরা। জোর করে তাঁকে সেই বিষ খেতে বাধ্য করেন।
অভিযোগ, মেয়ের মা বলতে থাকেন, "তাহলে বিষ খেয়ে মর।" এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর পেয়ে ছুটে আসে ক্ষুব্ধ গ্রামবাসী। অভিযুক্ত প্রেমিকার পরিবারকে মারধর করেন তাঁরা। মারধরের পর পুলিসের হাতে তুলে দেয়।
এই ঘটনায় প্রেমিকার বাড়ির ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। অন্যদিকে গুরুতর অবস্থায় প্রেমিক রতন মান্নাকে তমলুকের একটি নার্সিংহোমে বর্তমানে চিকিৎসাধীন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us