Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে টোটো চালক


দিনহাটা-কোচবিহার রাস্তায় বাস( NBSTC) ও টোটোর ধাক্কায় গুরুতর আহত হয় টোটো চালক। বিকেল পাঁচটা নাগাদ কলাকাটা থেকে ফিরছিল টোটোটি অন‍্যদিকে বাসটি কোচবিহার থেকে দিনহাটায় ফেরার পথে বাসটি মুখোমুখি গিয়ে টোটোকে সংঘর্ষ করে। এর জেরেই গুরুতর আহত হয় টোটোর চালক। চার নম্বর এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী টোটো চালক খাইরুল হককে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থতার জেরে কোচবিহার হাসপাতাল থেকে রেফার করা হয়েছে বলে জানা গেছে।

বাসের যাত্রীরা জানিয়েছে, তাঁরা কেউ কিছুই বুঝতে পারেনি। হঠাৎ একটা আওয়াজ আসে কানে। সঙ্গে সঙ্গেই সবাই সামনের দিকে ঝুঁকে পড়ে। তৎক্ষনাৎ বাস চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়‌। সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে চাঞ্চল‍্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাস চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে বাসের যাত্রীদের কোনোরুপ ক্ষয়ক্ষতি হয়নি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code