Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১০ উইকেটে হার ভারতের

Pic source: Hindustan Times


টি-২০ সিরিজের সেই ঝাঁঝটা আর খুঁজে পাওয়া যাচ্ছেনা টিম ইন্ডিয়ার অন্দরমহলে। ওয়ান ডে সিরিজে হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হারল ভারত। এক নম্বর টেস্ট দলকে হেলায় হারিয়ে চারদিনেই ম্যাচ পকেটে পুড়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

প্রথম ইনিংসে কিউই বোলারদের দাপটে মাত্র ৬৮.১ ওভারে ১৬৫ রানেই গুটিয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৪৬(১৩৮) করেন অজিঙ্কা রাহানে। মায়াঙ্ক আগরওয়াল করেন ৮৪ বলে ৩৪ রান। জবাবে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের ৮৯ (১৫৩) রানের সুবাদে ৩৪৮-১০ রান করে ১৮৩ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দল মাত্র ১৯১ রানে অলআউট হয়ে জেতার জন্য কিউইদের সামনে মাত্র ৯ রানের লক্ষ্যমাত্রা রাখে যা সহজেই অর্জন করে দুই কিউই ওপেনার।

এই টেস্টে চূড়ান্ত ব্যর্থ দলের রানমেশিন বিরাট কোহলি সহ ওপেনার পৃথ্বী শা, চেতশ্বর পূজারা এবং ঋদ্ধিমান সাহার জায়গায় হঠাৎ করেই সুযোগ পাওয়া কিপার রিসভ প্যান্ট। এখন দেখার সিরিজ বাঁচাতে কি সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code