Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাঁকুড়া জুড়ে সমারোহে পালিত হচ্ছে 'টুসু' ও 'পৌষপার্বন'

SER-23, বাঁকুড়া,১৪জানুয়ারী:  কথিত আছে বাঙ্গালীর বার মাসে তেরো পার্বণ । তাই এই তেরো পার্বণের অংশ হিসেবে পৌষমাসের সংক্রান্তি দিনটি উৎসবের নানা রঙে রাঙিয়ে নিতে অভ্যস্ত বাঙালীরা । 

পৌষমাসের এই শেষতম দিনটি মানেই উৎসব পিপাষু বাঙালীর কাছে  'পৌষ সংক্রান্তি',  ' মকর সংক্রান্তি', 'টুসু' উৎসব এবং পিঠে পুলীর এক মেলবন্ধন । তাই রাঢ় বঙ্গের বিভিণ্ণ অঞ্চলের মতো বাঁকুড়াতেও মহা সমারোহে পালিত হচ্ছে টুসু পরব । 

এখানে 'টুসু' মূলত লৌকিক দেবী রূপেই পূজিত হয় । টুসু মূর্তি হিসেবে পূজিত হয় না বললেই চলে ।অগ্রহায়ণ মাসের শেষ দিন থেকে  পৌষমাসের সংক্রান্তি পর্যন্ত টানা এক মাসব্যাপী এই পুজো চলে । সাধারণত  কুমারীমেয়েরাই সঙ্গবদ্ধ ভাবে এই পুজো করে থাকে । ছোট্ট মাটির পাত্র (টুসু ) তুষ বা কুৃড়ো দিয়ে সিঁদুর, কাজল ও ফুল সহযোগে অলংকৃত করা হয় টুসুদেবী কে  চলতি ভাষায় গানের আকারে পুজো সমাপনের পর চিঁড়ে, বাতাসা বা ছলা নিবেদন করা হয় দেবী টুসুর নিকট । 

এই পুজোপ্রক্রিয়াটির বিশেষ ধুম লক্ষ্যকরা যায় মকর সংক্রান্তির আগের রাত্রিতে । তারপর মকর সংক্রান্তির সকালে  টুসু দেবীকে চতুর্দলায় করে নিয়ে জাওয়া হয় নদী বা পুকুরে এবং সেখানেই নিরঞ্জন করা হয় দেবীকে । পাশাপাশি মকরদিন সকাল পূণ্য স্নানের পর থেকেই  বাঙালীর হাতে পাতে চলতে থাকে পিঠেভোজন বা পৌষপার্বণ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code