Latest News

6/recent/ticker-posts

Ad Code

এই বছরের ভারতীয় দলের ক্রীড়াসূচী একনজরে




টেস্টে বিশ্বের এক নম্বর দল হিসেবে বছর শেষ করেছে বিরাট কোহলির ভারত। নতুন বছরে ভারতের সামনে থাকছে নানা চ্যালেঞ্জ। দেখে নেওয়া যাক এই বছরের ভারতীয় দলের ক্রীড়াসূচী- 

রবিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে বছর শুরু করছে ভারত। ৫ জানুয়ারি গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে, ৭ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ও ১০ জানুয়ারি পুণের এমসিএ স্টেডিয়ামে হবে তিনটি টি-টোয়েন্টি।

এর পরই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৪, ১৭ ও ১৯ জানুয়ারি তিনটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে মুম্বই, রাজকোট ও বেঙ্গালুরুতে।


তার পরই ভারত রওনা দেবে নিউজিল্যান্ড সফরে। ২৪ ও ২৬ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে দুটি টি-টোয়েন্টি।  তারপর ২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে হ্যামিলটনের সিডন পার্কে, ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়াম ও মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে। ৫, ৮ ও ১১ ফেব্রুয়ারি চলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ও ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ও দ্বিতীয় টেস্ট।

এর পর ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। ১২, ১৫ ও ১৮ মার্চ যথাক্রমে ধর্মশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়াম, লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা।

এর পর ২৮ মার্চ থেকে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যা চলবে ২৪ মে পর্যন্ত।

জুলাইয়ে সম্ভবত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত যার তারিখ এখনও ঠিক হয়নি। সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। যা পাকিস্তানে হওয়ার কথা। ফলে, ভারতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রয়েছে। 

সেপ্টেম্বর-অক্টোবরেই ইংল্যান্ড আসছে ভারতে। সীমিত ওভারের সিরিজ খেলবে তারা। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ট্রফি হাতে তোলার জন্য মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তার পরই শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর। সেই সফরে চার টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে ভারত। চার টেস্টের মধ্যে একটি গোলাপি বলের টেস্টও হতে পারে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code