পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১৭ সালে অনুষ্ঠিত সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক (পার্বত্য অঞ্চল ব্যতীত) বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক পদের নিয়োগ সংক্রান্ত রাজ্যস্তরের প্রথম পর্যায়ের পরীক্ষার ওয়েটলিস্টে থাকা পরীক্ষার্থীদের কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে৷
চতুর্থ দফায় প্রধান শিক্ষক পদে কাউন্সেলিং প্রক্রিয়া আগামী ১৭ জানুয়ারি কমিশনের দফতরে নেওয়া হবে৷ এই কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে। ১৫ জানুয়ারি থেকে কমিশনের ওয়েবসাইট থেকে সফল শিক্ষকরা তাদের ১৪ ডিজিট রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে তাদের ঐ কাউন্সেলিংয়ে যোগদানের আমন্ত্রন পত্র সংগ্রহ করতে পারবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ