Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরপর দুই দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়ন



ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের সঙ্গে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পরে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটের  ডাক দিয়েছে। ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দেশব্যাপী এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। 

সোমবার মুম্বইয়ে এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেয় ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন ও আইবিএ। আগামী ৩১ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ হবে। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে তাঁর দ্বিতীয় বাজেট পেশ করবেন। তাই এই সময় ব্যাঙ্ক ধর্মঘট ডাকা বেশ তাৎপর্যপূর্ণ। ১ ফেব্রুয়ারি মাসের প্রথম শনিবার হওয়ায় বাজেটের দিন সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক খোলা থাকার কথা। এমনকি স্টক এক্সচেঞ্জগুলিও বিশেষত বাজেটের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বেতন কাঠামো পুনর্বিন্যাস-সহ ব্যাঙ্কের কর্মীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে মাসের সব সপ্তাহেই ৫ দিন কাজ করবেন তাঁরা। গত বছর তাঁরা দাবি তুলেছিলেন মাসের দুটি সপ্তাহে তাঁরা পাঁচদিন কাজ করবেন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন-এর পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানিয়েছেন, ফেব্রুয়ারির পর মার্চ মাসের ১১, ১২ ও ১৩ তারিখে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সরকার ব্যাঙ্ক কর্মচারীদের দাবি না মানলে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে ব্যাঙ্ক কর্মচারীরা। 

সূত্রের খবর, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারির বনধের পর অর্থমন্ত্রকের সঙ্গে দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসতে পারে ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নগুলি। সেই বৈঠকে কোনও রফাসূত্র না বেরলে মার্চে ফের ধর্মঘট ১১, ১২ ও ১৩ তারিখ। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code