Latest News

6/recent/ticker-posts

Ad Code

কুমারগ্রাম ব্লকে 637 জন কৃষকের হাতে কৃষকবন্ধুর চেক বিতরণ


আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা 1 নং গ্রাম পঞ্চায়েতে কৃষি দপ্তরের উদ্যোগে কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ করা হল। 

উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা,ব্লকের সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। 

সহ কৃষি অধিকর্তা রাজীব পোদ্দার বলেন, এদিন ভল্কা বারবিশা এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার 673 জন কৃষকের হাতে খারিফ এবং রবি শস্যের জন্য দুটি চেক তুলে দেওয়া হয়েছে। এছাড়া বাংলা শস্য বিমা যোজনায় বোরো এবং ভুট্টা চাষিদের বিনামূল্যে বিমা করিয়ে দেওয়া হচ্ছে। বিমার জন্য প্রিমিয়ামের টাকা সরকারিভাবে কৃষি দপ্তর থেকেই দেওয়া হবে বলে রাজীববাবু জানান। 

এখনো পর্যন্ত যে সমস্ত কৃষক কৃষকবন্ধু প্রকল্পের আওতায় যাঁরা আসেননি তাঁরা কীভাবে আবেদন জমা দেবেন সেই সম্পর্কে এদিন আলোচনা করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নানা সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য নতুন করে আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানান সহ কৃষি অধিকর্তা রাজীববাবু ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code