Latest News

6/recent/ticker-posts

Ad Code

মার্কিন বিমানঘাঁটিতে রকেট হানা



ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে আছড়ে পড়ল রকেট। রবিবার উত্তর বাগদাদের আল বালাদ বিমানঘাঁটিতে আছড়ে পড়ে বেশ কয়েকটি রকেট। বিস্ফোরণে ৪ জন ইরাকি সেনা আহত হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে ২ জন আধিকারিক ও ২ জন বিমানচালক।

বাগদাদের উত্তরে আল বালাদ ছিল ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিমানের মূল ঘাঁটি। কিন্তু ইরানের সঙ্গে উত্তজেনা বাড়তেই বিমানঘাঁটিটি প্রায় খালি করে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সেখানে রয়েছে ১টি মাত্র এফ-১৬ বিমান ও জনা কয়েক সেনাবাহিনীর সদস্য।

মার্কিন সেনাবাহিনী সূত্রের খবর, হামলার আশঙ্কায় আল বালাদ বিমানঘাঁটির ৯০ শতাংশ খালি করে ফেলা হয়েছে। এই বিমানঘাঁটিতেই থাকতেন এফ – ১৬ এর নির্মাতা সংস্থা লকহিড মার্টিনের কর্মীরা। বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তাঁরা। কিন্তু ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পরই তাদের তাজি বিমানঘাঁটিতে সরানো শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code