উত্তরের গুণী সুজন রিমি দে
শুভাশিস দাশ
আজ যাঁকে নিয়ে এই গুণী সুজন কলাম তিনি এই মুহুর্তে কবিতার ব্রান্ড রিমি দে । উত্তরের এই চাতাল থেকে যে কজন কবি আজ বাংলা কবিতার অঙ্গনে বিচরণ করছেন তাঁদের মধ্যে একজন রিমি দে ।
একজন প্রকৃত কবির যে গুণ থাকা দরকার তাঁর মধ্যে আমরা সেই গুণগুলো খুঁজে পাই । কবিতাকে নিজের করে নিয়েছেন বলেই তাঁর কবিতা বাংলা কবিতায় এক অন্য মাত্রা বহন করে ।
না, খ্যাত হয়েছেন বলে তিনি মুখ ফেরান না । ছোট পত্রিকা গুলোতে লেখা দেন, যেমন দেন বড় পত্রিকাতে ।
তাঁর বেশ কটি কবিতার বই আছে । সম্প্রতি তাঁর কবিতার বই 'শাদা পাতার নিচে কালো নদী' প্রকাশ পেয়েছে এবং আলোড়ন তুলেছে ।
রিমি দে তাঁর কবিতার সড়কে আরো অনেক দূর পথ চলুন এই শুভ কামনা রইলো আমাদের ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ