মহাত্মা গান্ধীকে ভারতরত্ন উপাধী দেওয়া যাবে না। শুক্রবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি মহাত্মা গান্ধীকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার-কে নির্দেশ দেওয়ার আবেদন করে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এদিন সেই আবেদন খারিজ করে দিল আদালত।
ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে-র নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয়। বিচারপতি বোবদে ছাড়া বেঞ্চে ছিলেন বিচারপতি বি আর গাওয়াই এবং বিচারপতি সূর্য কান্ত। তিন বিচারপতিই এককমত হয়ে জানান, মহাত্মা গান্ধী জাতির জনক। কাজেই তিনি ভারতরত্ন উপাধির মতো কোনও আনুষ্ঠানিক স্বীকৃতির ঊর্ধে।
তবে আদালত আবেদনকারীকে এই কথাও জানিয়েছে যে এই বিষয়ে তাঁর মতামত আদালত গ্রহণ করছে। বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি উত্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে আবেদনকারীকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ